বরিশালে ছাত্রলীগের চার আহ্বায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জ উপজেলা এবং এর আওতাধীন তিনটি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ।
গতকাল বুধবার জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত এবং সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক এই চারটি কমিটি অনুমোদন দেন।
বাবুগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগে মো. ফায়জুল হককে আহ্বায়ক এবং প্রসেনজিৎ দাস অপু, সৈয়দ জহিরুল ইসলাম মুরাদ, মো. ওবায়দুল হক জুয়েল, মো. রাজু খন্দকার ও মো. নিয়াজ আহমেদ আবির মৃধাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ৪৫ জনকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে।
অপরদিকে, তরিকুল ইসলাম নাঈমকে আহ্বায়ক, মো. আসাদুজ্জামান, সাদেকুর রহমান, মো. শাওন হাওলাদার ও মো. রবিউল ইসলাম তুহিনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৬ জনকে সদস্য করে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
একই উপজেলার আগরপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে মো. সাগরকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. হাফিজুর রহমান ও মো. অলিউল ইসলামকে। এছাড়া ৮ জনকে এই কমিটির সদস্য রাখা হয়েছে।
এদিকে, বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া সরকারি আবুল কালাম কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে মো. নাঈম সিকদারকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো আবিদ আল সাকিব ও নাহিয়াল মোল্লাকে। এই কমিটিতেও ৮ জনকে সদস্য রাখা হয়েছে।
প্রতিটি কমিটি তিন মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে বলে অনুমোদনপত্রে উল্লেখ রয়েছে।
