রংপুরে বৃক্ষমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে রংপুর বিভাগীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। নগরীর ক্রিকেট গার্ডেনে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। এই বৃক্ষমেলায় বিভাগের বিভিন্ন এলাকার ৫৫টি স্টল রয়েছে।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্রিকেট গার্ডেনে এসে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে ও ফিতা কেটা মেলার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এডব্লিউএম রায়হান শাহ’র সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আব্দুল লতিফ, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসাইন, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights