লেখক কবি,, রওশন আরা দ্বীনা
দুর্বল কঠিন প্রতিঘাত
দুর্বল
তুমি এসো না আমাতে
আমি কঠিন,
হবো না বশ তোমাতে ;
যত মেঘ এসে ঢেকে যাকনা
পৃথিবী আমার অন্ধকারের বাহুতে ।
হউক না- আসে যায় কি তাতে
তবু থেমে থাকবে না -স্প্রিট
তোমার ঘাত প্রতিঘাতের আঘাতে ।
আমি হারিয়ে যাব
ঐ নীল আকাশের তারা খেলার মাঝে
হারাবো চাঁদের সাথে ।
মন মহোনায় গা ভাসিয়ে অজান্তে,
দেখা পাবে হয়তো কোনো এক
আচমকা হয়ে আসা আলোতে ,
হয়ে যাবে এলোমেলো-
পারবে নাকো কভু তুমি তার হিসাব মিলাতে,
তীব্র যন্ত্রণায় ভুগবে তুমি
না পাওয়ার ব্যাথাতে,
হা হা হা আমি হাসবো
অল্প কিছু বলবো,
তুমি চুপ কোনো উঃ হবে না
আমার কোনো কথাতে ৷
