বিশ্বনাথে পুলিশের অভিযানে গ্রেফতার পাঁচ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
x
সিলেটের বিশ্বনাথে পুলিশি অভিযানে সাজা ও ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের সিলেট আদালতে পাঠায় পুলিশ। রাতে বিশ্বনাথ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পৌরশহরের রাজনগরের বাসিন্দা সাজ্জাদ আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম সিরাজ, সরিষপুর গ্রামের জয়দু মিয়ার ছেলে মো. রফিক মিয়া, রামপাশা ইউনিয়নের দশদল কাদিপুর গ্রামের ইলাছ আলীর ছেলে আনছার আলী, চক রামপাশা গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মো. হোসিয়ার আলী, লামাকাজি ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত মাওলানা আকরাম আলী খানের ছেলে আনোয়ার হোসেন খান।

পুলিশ সূত্র জানায়, তাদের মধ্যে তিন সিআর মামলায় সাজাপ্রাপ্ত। দণ্ডের হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তারা। অন্য দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতার আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights