চিকিৎসা নেওয়া বানরটিকে বাঁচানো গেল না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া বানরটিকে বাঁচানো গেল না। শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হেফাজতে থাকা অবস্থায় বানরটির মৃত্যু হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বানরটির শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। তার দেখাশোনার দায়িত্বে থাকা কর্মীদেরও তেমন কোন সাড়া দিচ্ছিল না। পরে চট্টগ্রাম ভেটেরিনারি এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতালে বানরটিকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তরল খাবার খাওয়ানো হয়। কিন্তু শুক্রবার দুপুরে বানরটির মৃত্যু হয়।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট সীতাকুণ্ডের নামারবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় বানরটি। ২ সেপ্টেম্বর বানরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের চিকিৎসা নিতে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরের দিন আবার হাসপাতালে হাজির হয় বানরটি। ৪ সেপ্টেম্বর তৃতীয় দিনের মতো বানরটিকে চিকিৎসা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। একই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীনে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights