নিয়মিত বিরতিতে পড়ছে উইকেট, চাপে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

এবার চারিথা আসালাঙ্কাকে ফেরালের পেসার তাসকিন আহমেদ। আসালাঙ্কা থেমেছেন ২৩ বলে ১০ রান করে।

এর আগে শ্রীলঙ্কার দুই ব্যাটারকে ফেরান টাইগার পেসার শরীফুল ইসলাম। পাথুম নিশাঙ্কার পর শরীফুল কুশাল মেন্ডিসকেও ফেরান।

শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাত হেনেছিলেন টাইগার পেসার হাসান মাহমুদ। লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নেকে ফিরিয়েছিলেন হাসান। সবমিলিয়ে ইনিংসের মাঝপথে এসে চার উইকেট হারানোর পর অনেকটা চাপে পড়েছে শ্রীলঙ্কা।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। এই ম্যাচে হারলে টাইগারদের টুর্নামেন্ট থেকে বিদায় কাগজে কলমেই নিশ্চিত হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights