নাঈমের পর ফিরলেন সাকিবও, ভালো শুরুর পর চাপে টাইগাররা

অনলাইন ডেস্ক

দলীয় ৫৫ রানের মাথায় পড়েছিল বাংলাদেশের প্রথম উইকেট। সেখান থেকে ৭০ রানের কোটায় পৌঁছাতেই টাইগাররা হারিয়েছে আরো ২ উইকেট। ওপেনার মেহেদী হাসান মিরাজেরর পর সাজঘরে ফেরেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ধাক্কা সামলে ওঠার আগেই সাজঘরের পথ ধরতে হয়েছে সাকিব আল হাসানকে।

৭ বল খেলে মাত্র ৩ রান তুলেই ফিরেছেন সাকিব। এর আগে নাঈম ফিরেছেন ব্যক্তিগত ২১ রানে। সবমিলিয়ে ভালো শুরু করেও চাপের মুখে পড়েছে টাইগাররা। ২৫৮ রানের মাঝারি সংগ্রহ তাড়া করতে নেমেও সুবিধা করতে পারছে না সাকিব আল হাসানের দল।

এর আগে বাঁচা মরার ম্যাচে বাংলাদেশকে ২৫৮ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারে প্রথম উইকেট খোয়ানো লঙ্কানরা পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়ায়। ১০৭ বলে ৭৪ রানের জুটি গড়ে দলকে শক্ত ভীত দেন এই দুই ব্যাটার। পরে ধারাবাহিক আঘাতে নিশাঙ্কা ও মেন্ডিসকে ফেরান শরিফুল ইসলাম।
এর পরের আঘাতে আসালাঙ্কাকে ফেরান তাসকিন। কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে লঙ্কান ব্যাটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights