চিকিৎসাসেবার বাইরেও সিটি কর্পোরেশনের কাজ করে যাচ্ছি : স্বাস্থ্যমন্ত্রী

নাজমুল হুদা, সাভার :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘মশা না কমলে ডেঙ্গু রোগীও কমবে না। চিকিৎসাসেবার বাইরেও সিটি কর্পোরেশনের কাজও আমরা করে যাচ্ছি।’ রবিবার দুপুরে সাভারে আশুলিয়ার জিরানীতে বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার এক প্রকল্পের মেয়াদ শেষে সরকারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, এ বছর প্রায় দেড় লক্ষ লোক আক্রান্ত হয়েছেন, গতকালও ২ হাজারের মত রোগী পেয়েছি, ১৫ জন মৃত্যুবরণ করেছেন। এখনও হাসপাতালে প্রায় ১০ হাজার রোগী আছেন। আমরা কিন্তু চিকিৎসা দিয়ে চলেছি। শুধু ঢাকা শহরে নয়, সারাদেশব্যাপী মশা নিধনের জন্য কাজ করতে হবে। তবেই মশা কমবে, ডেঙ্গু রোগী কমলে, মৃত্যুও কমবে। এর বাইরে আমাদের কিছু বলার নাই।

তিনি বলেন, চিকিৎসার বাইরেও আমরা সচেতনতামূলক কাজ করে যাচ্ছি। যেই কাজটি সিটি কর্পোরেশনের, সেই কাজটিও আমরা করছি। এসময় উপস্থিত ছিলেন কোরিয়ার বাংলাদেশি রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত ও কইকার ভাইস প্রেসিডেন্ট লি ইয়ুন ইয়াং ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসিমা খানমসহ কইকা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights