বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ছিটকে গেছে বাংলাদেশ। ফাইনালের আগেই বিদায় নেওয়া বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন এশিয়া কাপের ১৬তম আসরের অয়োজক দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।

রবিবার শ্রীলংকার কলম্বোয় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই ম্যাচের ঠিক আগে বাংলাদেশ দলের প্রশংসা করে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘জানতে পেরেছি তাদের এশিয়া কাপ শেষ হয়ে গেছে। তবে তাদের শুভকামনা জানাচ্ছি।’ এরপর আশরাফ বাংলায় বলেন, ‘বাংলাদেশ ভালো আছে।’

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে জাকা আশরাফ বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক অনেক ভালো। সেই সম্পর্ক যেন আরও ভালো হয়, তা-ই চেষ্টা করে যাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights