নাটোরে ধর্ষণের অভিযোগ যুবক আটক

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে বাক প্রতিবন্ধী ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে তার শয়ন কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত যুবক উপজেলার বরমহাটি গ্রামের ইউনুস আলীর ছেলে মো. রাজু (২৪)-কে আটক করেছে। লালপুর থানার ওসি উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরমহাটি গ্রামের ইউনুস আলীর ছেলে মো. রাজু নিয়মিত পথে ঘাটে পাশের গ্রামের ৬ষ্ঠ শ্রেণির বাক প্রতিবন্ধী এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করতো। বাক প্রতিবন্ধী স্কুল ছাত্রী বিষয়টি তার পিতাকে ইশারায় জানায়। তার বাবা মেয়েকে বিরক্ত না করার জন্য রাজুকে অনুরোধ জানায়।

মঙ্গলবার দুপুরে মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে রাজু তার শয়নকক্ষে প্রবেশ করে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় হঠাৎ মুখ থেকে হাত ছুটে গেলে বাক প্রতিবন্ধী কিশোরীর গোঙরানোর শব্দে প্রতিবেশী নারীরা এগিয়ে এসে বিষয়টি দেখতে পায়। এ সময় রাজু পালিয়ে যায়।
পরে বিকালে কিশোরীর বাবা লালপুর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ মঙ্গলবার রাতেই বরমহাটি গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. রাজুকে আটক করে। বুধবার দুপুরে আটক যুবক রাজুকে লালপুর আমলী আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights