দুমকীতে অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় দুমকীর পিরতলা বাজারে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পিরতলা বাজারের বিভিন্ন বেকারি, ফার্মেসি, মুদি, সবজি ও ফলের দোকানে পণ্যের মূল্যে ও মান যাচাই করা হয়।
অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে না থাকায় পিরতলা বাজারের ভাই ভাই বেকারিকে ১৩ হাজার টাকা ও আশার আলো বেকারির ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights