পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে ডুবে মাহি আক্তার (৬) ও রুমা আক্তার (৭) নামের দুই শিশু মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আমতলিতে এই ঘটনা ঘটে। মাহি আক্তার ওই এলাকার শহিদ মিয়া মেয়ে ও রুমা আক্তার একই আশরাফ আলীর মেয়ে।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, তারা বাড়ির পাশে খেলা করছিল। এসময় বাড়ির পশ্চিম পাশে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights