কিশোরীকে চারদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক

মাদারীপুরে শিবচর উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে বখাটে যুবকের বিরুদ্ধে। এতে পরিবারটি আতঙ্ক রয়েছে।

স্বজনদের অভিযোগ, গত ২৮ আগস্ট দুপুরে ফোন করে ওই কিশোরীকে ডেকে নেয় মাদারীপুরের শিবচরের সন্ন্যাসীরচরের রুহুল আমিনের ছেলে বখাটে রাতুল। পরে বাখরেরকান্দি এলাকার একটি ঘরে আটকে রেখে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে। গত ৩১ আগস্ট রাতে নির্যাতিতাকে বাড়িতে রেখে পালিয়ে যায় রাতুলের পরিবারের লোকজন। বিষয়টি এলাকার মাদবরদের জানালে ভুক্তভোগীর পরিবারকে দফায় হুমকি দেয়া হয়। এতে আতঙ্কে রয়েছে নির্যাতিতার পরিবার।

এদিকে অসুস্থ হয়ে পড়ায় নির্যাতিতাকে বৃহস্পতিবার বিকেলে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, ওই মেয়েটিকে ভর্তি করে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গাইনি চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা করবেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে কলেজ পাঠানো হবে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, মেয়েটির বাবাকে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights