‌‘পশ্চিমবঙ্গে দুর্গাপূজার সময় উৎপাদিত ইলিশের মাত্র ২ ভাগ রপ্তানি করা হয়’

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি ভারতে ইলিশ মাছ রপ্তানি প্রসঙ্গে বলেছেন, আমরা সারা বছর ইলিশ মাছ রপ্তানি করি না। দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গে বাঙালির বড় উৎসব। আমরা শুভেচ্ছা স্বরুপ উৎপাদিত ইলিশের মাত্র ২ ভাগ রপ্তানি করি।

শুক্রবার সকালে ঢাকা থেকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনটি কৃষি পণ্যের বেঁধে দেয়া দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বেঁধে দেওয়া পেঁয়াজ, আলু, ডিমসহ তিনটি কৃষি পণ্যের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে। ভোক্তা অধিকারের যথেষ্ট পরিমান লোকের অভাব রয়েছে। এরপরেও প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শক্ত অবস্থানে রয়েছি। মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের দেয়া দাম ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের বিশাল বাজার। মুক্ত বাজার অর্থনীতিতে সব সময় ব্যবসায়ীদের যে চাপে রাখা যায় তা কিন্তু নয়। আমরা বাজার নিয়ন্ত্রণে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights