‘বিএনপি-জামায়াত চায়ের দোকানে বসে সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে’

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, চায়ের দোকানে বসে বিএনপি-জামায়াতসহ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি সরকার পতনের যে দিবাস্বপ্ন দেখছেন, তাদের সেই দিবাস্বপ্ন- স্বপ্নই থেকে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো যাবে না।

এসময় আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে এসব গুজবের দাঁতভাঙা জবাব দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

রবিবার বিকালে বাগেরহাট শহরতলীর খান জানজাহান (র:) মাজার গেটে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে এমপি শেখ তন্ময় পথসভায় নেতাকর্মীদের এখন থেকে ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয় তুলে ধরে নৌকার পক্ষে গণসংযোগ করারও আহবান জানান।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিনসহ আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাতীলীগসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights