লক্ষ্মীপুরে আগামীর বাংলাদেশ শীর্ষক সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর ‌‌‘সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। জেএসডি’র জেলা শাখার আয়োজনে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে সোমবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেএসডির জেলা সভাপতি অধ্যক্ষ মনছুর আহমদের সভাপতিত্ব সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মোতালেবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, কেন্দ্রীয় নেতা মুজতবা কামাল, অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল, আবুল হাশেম মোল্লা, আকবর হোসেন, লোকমান হোসেন প্রমুখ।

সভায় বক্তারা, স্বাধীনতা অন্তপ্রাণ, দেশপ্রেমিক ও দূরদৃষ্টি সম্পন্ন ঘটনাবহুল ব্যক্তি সিরাজুল আলম খানের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। একই সঙ্গে তার রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন এবং রাষ্ট্র ও সমাজ উপযোগী চিন্তাধারা-রাষ্ট্রশক্তির কাঠামোগত সীমাবদ্ধতা অতিক্রম করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনেই জনগণের সামনে তা তুলে ধরার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights