মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
অনলাইন ডেস্ক
রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট।
সোমবার রাত ৮টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ৮টা ৫৫ মিনিটে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
