বলিউডে আর কাজ করবেন না নয়নতারা!

অনলাইন ডেস্ক

‘জওয়ান’ ঝড়ে কেবল বলিউড নয়, কাঁপছে বিশ্বের বিভিন্ন দেশ। এমন ঝড়ের কারণে ‘জওয়ান’কে অস্কার দৌড়ে পাঠানোর চিন্তা করছেন ছবির পরিচালক অ্যাটলি। তবে বক্স অফিস কাঁপানো এই ছবিতে শাহরুখের সঙ্গে দীপিকাকে নিয়ে এত মাতামাতি দেখে ক্ষুব্ধ দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।

গত ৭ সেপ্টেম্বর গোটা বিশ্বে মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ছবি ‘জওয়ান’। এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন দক্ষিণী তারকা নয়নতারা।

তবে ‘জওয়ান’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে একেবারেই খুশি নন এ নায়িকা। যখন তিনি ছবিতে কাজের জন্য রাজি হয়েছিলেন তখন নাকি তাকে আশ্বাস দেওয়া হয়েছিল তিনিই ছবির নায়িকা। কিন্তু ছবি মুক্তির পর নাকি তিনি উপলব্ধি করেছেন, তাকে রীতিমতো উপেক্ষা করা হয়েছে ছবিতে।
বরং বিশেষ চরিত্র হওয়া সত্ত্বেও দীপিকা তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছেন বলে মনে করছেন তিনি। এই ক্ষোভ থেকেই আগামী দিনে বলিউডে আর কোনো ছবি করতে চান না অভিনেত্রী।

‘জওয়ান’-এ শাহরুখের চরিত্র বিক্রম রাঠোরের স্ত্রীর ভূমিকায় দেখা গেছে দীপিকাকে। স্বল্প স্ক্রিন প্রেজেন্সেই বাজিমাত করেছে শাহরুখ-দীপিকা জুটি।

সেই পরিপ্রেক্ষিতেই ঘনিষ্ঠমহলে দুঃখপ্রকাশ করে নয়নতারা বলেছেন, দীপিকার চরিত্রটা তো মোটেই ক্যামিও নয়! কেমন যেন শাহরুখ-দীপিকার ছবি হিসেবেই দেখানো হয়েছে ‘জওয়ান’কে।

শুধু তাই নয়, নয়নতারার ঘনিষ্ঠমহল জানায়, ছবিতে দীপিকাকে গুরুত্ব দিয়ে দেখিয়ে নয়নতারার বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলায় তিনি খুবই বিরক্ত। আর সেজন্যই আর কখনো বলিউডের ছবিতে কাজ করতে চান না নয়নতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights