চোটের কারণে বিশ্বকাপ শেষ নর্কিয়ার

অনলাইন ডেস্ক
আসন্ন বিশ্বকাপে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আনরিখ নর্কিয়ার। পিঠে চোটের কারণে ভারতে ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পিঠের চোটে ৫ ওভার বল করেই মাঠ ছাড়েন নর্কিয়া। এরপর সেই সিরিজেও আর দেখা যায়নি তাকে। এবার ছিটকে গেলেন বিশ্বকাপ থেকেও।

এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপও চোটের কারণে খেলতে পারেননি তিনি।
চোটে বিশ্বকাপে যাওয়া হচ্ছে না আরেক পেসার সিসান্দ মাগালারও। বিশ্বকাপের জন্য কিছুদিন আগে ঘোষিত প্রাথমিক দলে ছিলেন দুজন। এই দুই পেসারের বদলি হিসেবে ডাকা হয়েছে লিজাড উইলিয়ামস ও পেস বোলিং অলরাউন্ডার আন্দিলে ফিকোয়াওকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights