ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় চিকিৎসক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় সোহরাব হোসেন (৪৮) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল সুগান দিঘিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোদা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম। নিহত সোহরাব হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ী গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে সোহরাব হোসেন বাড়ি থেকে বের হয়ে বড় খোচাবাড়ী বাজারে যান। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ২৯ মাইল সুগান দিঘিরপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights