জার্মানির নতুন কোচ জুলিয়ান নাগেলসম্যান

অনলাইন ডেস্ক

বায়ার্ন মিউনিখের সাবেক কোচ জুলিয়ান নাগেলসম্যান জার্মানি জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পেয়েছেন। কিছুদিন আগে বরখাস্ত হওয়া হ্যান্সি ফ্লিকের শুন্যস্থান পূরণে তাকে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন।

নাগেলসমানের সঙ্গে জার্মান ফুটবল ফেডারেশনের চুক্তি আগামী বছরের জুলাই পর্যন্ত। ২০২৪ সালের ইউরো পর্যন্ত জার্মানদের সঙ্গে থাকবেন তিনি। এরপর তার অধীনে দলের সাফল্যের উপরই হয়তো নির্ভর করেছে ৩৬ বছর বয়সী এই কোচের ভাগ্য।

এক বিবৃতিতে নাগেলসম্যান বলেন, দেশের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আছে আমাদের। এটা বিশেষ কিছু। এই চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা আমার আছে। এদিকে জার্মানির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বার্নড নয়্যানডর্ফ নাগেলসম্যানকে কোচ হিসেবে পেয়ে দারুণ খুশি। জার্মান ফুটবলের সর্বোচ্চ কর্তা বলেন, নাগলসমান অসাধারণ একজন কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights