‘জওয়ানে’ নয়নতারার চরিত্র নিয়ে যা বললেন শাহরুখ

অনলাইন ডেস্ক

দক্ষিণে নিজের জায়গা শক্ত করার পর সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ করেছেন নয়নতারা। প্রথম ছবিতেই তার নায়ক বলিউডের বাদশা শাহরুখ খান। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ছবি ‘জওয়ান’। ছবিতে দীপিকা পাড়ুকোন থাকা সত্ত্বেও শাহরুখ ও নয়নতারার রসায়ন নজর কেড়েছে দর্শক ও অনুরাগীদের।

তবে ছবি মুক্তির পরে ছবিতে নিজের চরিত্রের স্ক্রিন টাইমে বেজায় অসন্তুষ্ট নয়নতারা। এমনকি তার চরিত্রকে যথার্থ গুরুত্ব না দেওয়ার জন্য পরিচালকের উপর বেশ চটেছেন তিনি। শোনা গিয়েছিল, এরপর নাকি বলিউডে আর কোনো ছবিতে কাজ করতে চান না অভিনেত্রী।

অভিনেত্রীর এই অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন শাহরুখ নিজে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনুরাগী শাহরুখের উদ্দেশে লেখেন, ছবিতে তার ও নয়নতারার মেয়ে সুজির সমীকরণ খুব পছন্দ হয়েছে তার। শুধু তাই-ই নয়, নয়নতারার চরিত্রে নর্মদাকে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে যেভাবে তুলে ধরা হয়েছে, তারও প্রশংসা করেছেন ওই অনুরাগী।

ওই অনুরাগীকে উত্তর দিতে গিয়ে শাহরুখ বলেন, নর্মদার চরিত্রটা আমারও খুব ভালো লেগেছিল। দুর্ভাগ্যবশত, ছবির প্রেক্ষাপট অনুযায়ী ওই চরিত্রে জায়গা কিছুটা কমাতে হয়েছে। যার ফলে স্ক্রিন টাইম কমেছে নর্মদার। তবে চরিত্রটা সত্যিই অসাধারণ ছিল।

তবে কি নয়নতারার অভিমান ভাঙানোর উদ্দেশ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় তার প্রশংসা করলেন শাহরুখ? নেটাগরিকদের তেমনই অনুমান।

নয়নতারার অভিযোগ, তাকে ও তার চরিত্রকে নাকি রীতিমতো উপেক্ষা করা হয়েছে ছবিতে। বরং বিশেষ চরিত্র হওয়া সত্ত্বেও দীপিকা তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এই ক্ষোভ থেকেই আগামী দিনে বলিউডে আর কোনো ছবি করতে চান না অভিনেত্রী।

শুধু তাই-ই নয়, অ্যাটলির উপরেও বেশ চটেছেন নায়িকা। তার সঙ্গেও ভবিষ্যতে আর কাজ করবেন কি না, তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও নয়নতারার ঘনিষ্ঠরা বলছেন, এই সব অভিযোগ একদমই মিথ্যা। অ্যাটলিকে জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন নয়নতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights