দুমকিতে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে এক দিনমজুরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে (৩০) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার আনুমানিক দুপুর ১টার সময় টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় বসতঘরে একা পেয়ে প্রতিবেশী বখাটে যুবক মোক্তার হোসেন মৃধা ও তার সহযোগী রাসেল হাওলাদার ওই নারীকে ধর্ষণ করে।

এ ব্যাপারে শনিবার দুপুরে ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে দুমকি থানায় অভিযুক্ত মোক্তার হোসেন মৃধা ও রাসেল হাওলাদারের নামে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা গাঢাকা দিয়েছে। থানা পুলিশ ভিকটিম নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights