সোধিতেই বিপর্যয়, বাংলাদেশ হারল ৮৬ রানে
অনলাইন ডেস্ক
লেগ স্পিন খেলতে না পারার সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারলো না বাংলাদেশ। নিউজিল্যান্ডের লেগি ইশ সোধির বলেই ভেঙে চুরমার হয়ে গেছে টাইগার শিবির। শেষ পর্যন্ত লিটন দাসের নেতৃত্বাধীন দল হেরেছে ৮৬ রানে।
৯ ওভার বাকি থাকতেই সোধির ঘূর্ণিতে টালমাটাল টাইগাররা অলআউট হয়েছে ১৬৮ রানে। সোধি একাই নিয়েছেন ৬ উইকেট।
২৫৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই খেই হারায় বাংলাদেশ। ওপেনার লিটন কুমার দাসকে দিয়ে ভাঙনের শুরু।
১৬ বলে মাত্র ৬ রান করে সাজ ঘরের পথ ধরেন লিটন। তিনে নামা তানজিদ হাসানও খুব একটা সুবিধা করতে পারেননি। ১২ বলে ১৬ রান করে তিনিও ফিরেছেন সাজঘরে।
আর দুই বছর পর খেলতে নেমে চারে ব্যাট করতে আসা সৌম্য সরকারও মাঠে দাঁড়ানে পারেননি। মাত্র দুই বল খেলে ০ রানে ইশ সোধির বলে তিনিও সাজঘরে ফেরেন।
এরপর তাওহিদ হৃদও ফিরেছেন সোধির বলে। ৭ বলে মাত্র ৪ রান তুলতে পেরেছেন এই মিডল অর্ডার ব্যাটার।
