সুবিধাবঞ্চিত শিশুদের হার্টের জন্মগত ছিদ্রের বিনামূল্যে চিকিৎসা চট্টগ্রাম এভারকেয়ারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে সুবিধাবঞ্চিত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে ডিভাইস এবং বেলুনের মাধ্যমে হার্টের জন্মগত ছিদ্র বন্ধের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে।

রবিবার বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষ্যে পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে স্পেশাল পেশেন্ট ফোরামে এ ঘোষণা দেয়া হয়।

পেশেন্ট ফোরামে স্বাগত বক্তব্য রাখেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কার, হসপিটালের ডিপার্টমেন্ট ওভারভিউ দেন হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. তাহেরা নাজরীন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং।
স্বাগত বক্তব্যে এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কার বলেন ‘সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিশু হৃদরোগ বিভাগের বিনামূল্যের এই বিশেষ প্যাকেজটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত।’

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীন বলেন, ‘এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে প্রতিবছরের মতো এবারও বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষ্যে পেশেন্ট ফোরাম আয়োজন করা হয়। শিশুদের হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আমাদের সংঘবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শিশু হৃদরোগ চিকিৎসাযোগ্য ও প্রতিরোধযোগ্য। এভারকেয়ার শিশু হৃদরোগ বিভাগে আমরা শিশুদের হৃদরোগের সকল প্রকারের সেবা প্রদান করছি। আমাদের শিশু হৃদরোগ বিভাগ, হাসপাতাল চালু হওয়ার শুরু থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে ডিভাইস এবং বেলুন-এর মাধ্যমে হার্টের জন্মগত ছিদ্র বন্ধ করা এবং ত্রুটিযুক্ত ভাল্ভের চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights