কুড়িগ্রামে আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের জেলা কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই স্মার্ট কর্নার উদ্বোধন করা হয়।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ স্মার্ট কর্নার এর উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে জেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দীন আহম্মেদ মঞ্জু,কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিকজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights