বিশ্বকাপ খেলতে বিকেলে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক

ড্যাসিং ওপেনার তামিম ইকবালকে বাইরে রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ইনজুরির কারণে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি দেশসেরা ওপেনারের।

আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর সব শেষ দল হিসেবে গতকাল রাতে ফেসবুক ফ্যানপেজে বিশ্বকাপ স্কোয়াডের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভিডিও বার্তায় অভিনব পদ্ধতিতে বিশ্বকাপের জার্সি উন্মোচন ও একে একে দলের নাম ঘোষণা করা হয়। বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া ১৫ ক্রিকেটার তাদের জার্সি প্রদর্শন করেন এবং নিজের অভিমত ব্যক্ত করেন। সবার আগে নিজের জার্সি প্রদর্শন করেন ক্যাপ্টেন সাকিব আল হাসান, সব শেষে মাহমুদুল্লাহ রিয়াদ।

ভারতের উদ্দেশে আজ বুধবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিকেল ৪টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভারতের গোহাটিতে যাবে টাইগাররা। ভারতে পৌঁছে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেখান থেকে বাংলাদেশ দল চলে যাবে ধর্মশালায়। অক্টোবরের ৭ তারিখ সেখানেই আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights