ঢাকা কলেজে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৬ ছাত্রলীগকর্মী বহিষ্কার

অনলাইন ডেস্ক
ঢাকা কলেজে দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় শাখা ছাত্রলীগের ছয় কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার দিবাগত রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী রাউফুর রহমান সোহেল, এ বি এম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে ঢাকা কলেজের সাংবাদিক সমিতির দফতর সম্পাদক ওবায়দুর সাঈদ ও সমিতির সদস্য ফয়সাল আহমেদকে আটক রেখে গেস্টরুমে নির্যাতনের অভিযোগ ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights