হবিগঞ্জে ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের ভাতা প্রদানের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্নভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইন্টার্ন নার্সরা।

রবিবার দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তারা বলেন, ইন্টার্ন ভাতা প্রদানের কথা থাকলেও দীর্ঘদিন ধরে ভাতা বন্ধ রয়েছে। বিনা বেতনে তারা রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। সরকার দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি রুদ্র চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নমিতা রানীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন মো. শাওন, সাদী, তানজিনা, চৈতি ও রাকিব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights