ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

রবিবার ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আরও দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোয়ন পাওয়া বাকি দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।
ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ অক্টোবর থেকে পরবর্তী ২ বছরের জন্য আপনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। কমিশনের পক্ষ থেকে এজন্য আপনাকে সাদর অভিনন্দন জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights