পিরোজপুরে বালুবোঝাই পিকআপসহ ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার চর লখাকাঠি গ্রামে ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে হুলারহাট-দাউদপুর-কলাখালী সড়কের যান চলাচল। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছে সড়কটি ব্যবহারকারী সদর উপজেলা কলাখালী ও টোনা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার অনেক জনসাধারণ।

সোমবার বিকেলে বালু বোঝাই একটি পিকআপ ভ্যান সেতুটিতে উঠলে, এটি ধ্বসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিগত কয়েক বছর ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও, সেখানে একটি নতুন সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিকেলের দিকে বালু নিয়ে একটি পিকআপ ব্রিজ পার হওয়ার সময় ভেঙে পরে। তবে কেউ আহত হয়নি।
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ব্রিজটি ঝুকপূর্ণ ছিল। ভারী যানবাহন চলাচল নিষেধ থাকার পরেও বালু বোঝাই পিকআপ ওঠার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। সাধারণ মানুষের চলাচলের জন্য আগামীকাল সকাল থেকে মেরামতের কাজ শুরু হবে এবং টেন্ডারের মাধ্যমে নতুন ব্রিজ নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। তবে কারা কে বা কারা ঝুঁকিপূর্ণ ব্রিজে অতিরিক্ত ওজন নিয়ে পিকআপ পার করছিলো তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights