এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখা, এডিস মশার লার্ভা পাওয়া ও রাস্তার উপর জেনারেটর স্থাপনের দায়ে পাঁচ ব্যক্তিকে ৫৮ হাজার টাকা জরিমানা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসের নেতৃত্বে নগরীর জিইসি, গোল পাহাড় মোড় ও জামালখান এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবনসহ রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা পরিদর্শন করে উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চসিক মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

আজ পরিদর্শনকালে রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখার দায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালকে ২৫ হাজার, রাস্তার উপর জেনারেটর স্থাপনের দায়ে মোহাম্মদীয়া হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ১০ হাজার, ফুটপাতে আবর্জনা ফেলার দায়ে বে-ইম্পরিয়াম জুতার শোরুমকে ২ হাজার, জনৈক আবদুল হান্নানকে ১ হাজার, জামাল খান এলাকায় ভবনের আন্ডার গ্রাউন্ডে এডিস মশার লার্ভা পাওয়ায় সানমার স্প্রিং গার্ডেন ওনার্স এসোয়িয়েশনকে ২০ হাজার টাকাসহ মামলা রুজু পূর্বক সর্বমোট ৫৮ টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া, গোলপাহাড় মোড় রাস্তা ও ফুটপাতের উপর রাখা ওয়ারিয়র টাওয়ারের কংকর জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights