বগুড়ায় ইন্টার্ন ভাতা আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি বগুড়ায় ইন্টার্ন ভাতা আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় ইন্টার্ন ভাতা আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে কর্মরত শতাধিক ইন্টার্ন নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফবৃন্দ।

মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছি না। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধাও নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাড়ি ভাড়াসহ ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়ে যায়। পড়াশোনা শেষ করার পর বাড়ি থেকে টাকা এনে ইন্টার্নশিপ করাটা আমাদের জন্য কষ্টকর।
এ সময় ইন্টার্ন ভাতা বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি কলেজ বগুড়ার সকল ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন।

সরকার অনুমোদিত ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা আদায়ের দাবিতে হাসপাতাল চত্বরে এ কর্মসূচিতে শতাধিক ইন্টার্ন নার্স উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights