গৌরনদীতে হেরোনা হত্যায় স্বামী ও পুত্র কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদীতে পারিবারিক কোলহের জেরধরে নির্যাতনে নিহত হেরোনা বেগমের স্বামী ও পুত্রকে কারাগারে পাঠিয়েছেন আদলত। এর আগে আদালতে তাদের স্বীকারক্তিমূলক জবানবন্দি নেয়া হয়।

বুধবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য গ্রেফতারকৃত স্বামী হায়দার আলী প্যাদা ও ছোট পুত্র সুমন প্যাদাকে আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে আদালত তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার বাদি নিহতের ভাই মনির হোসেন সিকদারের অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক কোলহের জের ধরে প্রায়ই তার বোনের সাথে ছোট ভাইগ্না সুমন প্যাদা ও অপর ভাইগ্না বৌ রাখি বেগম, তুলি বেগম প্রায়ই শারীরিক নির্যাতন করতো। গত সোমবার রাতে বাকবিতান্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা হেরোনা বেগমের মাথায় সিল পাটার পুতো দিয়ে আঘাত করে। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে হেরোনা বেগমের মৃত্যু হয়। হত্যা মামলা থেকে বাঁচতে বাড়ির পাশে টিনের বেড়ারার টয়লেটে ভিতরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে। গত মঙ্গলবার সকালে আত্মহত্যা কথা বলে ছেলে সুমন প্যাদা গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথায় রক্তাক্ত জখম দেখে সন্দেহ হয়। পরবর্তীতে পুলিশ পুত্র সুমন প্যাদা, পুত্রবধূ তুলি বেগম, রাখি বেগম ও স্বামী হায়দার আলী প্যাদাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ঘটনার পর আটককৃত স্বামী, পুত্র ও দুই পুত্রবধূকে জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী হায়দার আলী প্যাদা ও ছোট পুত্র সুমন প্যাদা প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। অপর আটককৃত পুত্রবধূ রাখি বেগম, তুলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রয়েছে।

বুধবার দুপুরে স্বামী হায়দার আলী প্যাদা ও ছোট পুত্র সুমন প্যাদাকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার পর তাদের কারাগারে প্রেরণ করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights