হঠাৎ কেন মেজাজ হারালেন রোহিত?

অনলাইন ডেস্ক
১০ বছর ধরে কোন বড় প্রতিযোগিতা জিততে পারেনি ভারত। এবার নিজেদের দেশে রোহিত শর্মারা বিশ্বকাপ জিতবেন এমনটাই আশা করেছেন সমর্থকেরা। কিন্তু সমর্থকেরা চাইলেই বিশ্বকাপ জেতা হয়ে যায় না, এমনটাই মনে করেন রোহিত। ভারত অধিনায়কের মতে, তারা চেষ্টা করবেন। কিন্তু জিতবেনই, এ কথা বলতে পারবেন না। বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ উঠতেই মেজাজ হারাতে দেখা গেল রোহিতকে।

বৃহস্পতিবার থেকে শুরু বিশ্বকাপ। তার আগে একটি সাক্ষাৎকারে রোহিতকে প্রশ্ন করা হয়, ‘সমর্থকেরা চাইছেন ভারত বিশ্বকাপ জিতুক। রোহিতেরা কি নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী?’ জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘‘মানুষের চাওয়া তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সমর্থকেরা চাইতেই পারেন। তারা দলের জয় চাইবেন সেটাই স্বাভাবিক। আমরা যে প্রতিযোগিতাতেই খেলতে নামি, সেখানে ট্রফি জেতার দাবিদার হয়ে উঠি। কিন্তু সমর্থকেরা চাইলেও তো আর বিশ্বকাপ জেতা হয়ে যাচ্ছে না।’’

তাহলে কি নিজেদের নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী নন রোহিত? তিনি কি মনে করেন অন্য কোনও দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেশি? এ কথা শুনে মেজাজ হারান রোহিত। তিনি বলেন, ‘‘কে বিশ্বকাপ জিতবে আমি কী করে বলব? আমি নিজের দল নিয়ে বলতে পারি। আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। সবাই ফিট। আশা করছি আমরা ভাল খেলব। ট্রফি জেতার চেষ্টা করব। এর থেকে বেশি কিছু বলতে পারব না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights