তিস্তায় জেলের জালে ৩৮ কেজি’র বাঘা আইড়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তায় বানের জলে এক জেলের জালে ৩৮ কেজি’র বাঘা আইড় ধরা পড়েছে। উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলেরা মাছ শিকারে নদীতে নামেন। নদীর তীরবর্তী এলাকা গুলোতে পানি ঢুকে পড়ায় সর্বত্রই মাছ ধরার উৎসব শুরু হয়েছে।

শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বরশি-জাল দিয়ে মাছ ধরা শুরু করছে। মাছ ধরার উৎসবে বাদ নেই নারীরাও। এমন পরিস্থিতি গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নে তিস্তা নদীতে ধরা পড়েছে ৩৭ কেজি ৭’শ গ্রামের বাঘা আইড় মাছ। বৃহস্পতিবার দুপুরে পূর্ব ইচলীর আব্দুল মতিনের (৫০) ঝাঁকি জালে ধরা পাড়ে মাছটি। তিনি জেলে পাড়ার মাছ ব্যবসায়ী আবু’র কাছে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

আব্দুল মতিন বলেন, ঝাঁকি জাল দিয়ে মাছ ধরেছি। হঠাৎ করে মাছ জালে আটকে যায়। অনেক কষ্ট করে মাছটি ডাঙ্গায় নিয়ে আসতে পেরেছি। পরে সেটা ৪৮ হাজার টাকা বিক্রি করছি। এত বড় মাছ তার বন্যার ক্ষতির কষ্ট দূর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights