জয় নিয়ে এশিয়ান গেমসের মিশন শেষ করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক

জয় দিয়ে ১৯তম এশিয়ান গেমসের মিশন শেষ করেছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। আজ হ্যাংজুর জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারের এক নম্বর কোর্টে অনুষ্ঠিত এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৪৫-২৯ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ দল। বিজয়ীরা প্রথমার্ধে ২৩-১২ পয়েন্টে এগিয়েছিল।

এর আগে জাপানের বিপক্ষে জয় নিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫২-১৭ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য শক্তিশালী ভারতের কাছে ৫৫-১৮ পয়েন্টে হেরে গিয়েছিল যায়।

তৃতীয় ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩১-১৮ পয়েন্টে হেরে গেমস থেকে ছিটকে যায় বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights