কানাডাতে সমাহিত হবেন কবি আসাদ চৌধুরী

অনলাইন ডেস্ক

শুক্রবার কানাডার টরন্টোর নাগেট মসজিদে কবি আসাদ চৌধুরীর জানাজা হবে। পরে কবির মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মসজিদের ভেতরে আধা ঘণ্টা রাখা হবে। তারপর পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হবে।

কবির জামাতা নাদিম ইকবাল বলেন, “উনার পরিবারের সদস্যরা কেউ দেশে থাকেন না। এজন্য পরিবারের সবাই চেয়েছেন কানাডাতেই যেন দাফন করা হয়।”

প্রায় তিন সপ্তাহ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার কানাডার অশোয়া শহরের লেক রিজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগে করেন খ্যাতিমান কবি আসাদ চৌধুরী।
১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন বাকেরগঞ্জ জেলার মেহেন্দিগঞ্জে জন্মগ্রহণ করেন আসাদ চৌধুরী। ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। ২০১৩ সালে পান একুশে পদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights