বিশ্বকাপের পরিকল্পনায়ও ছিলেন না ম্যাচসেরা শাকিল!

অনলাইন ডেস্ক

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছে পাকিস্তানের। আগে ব্যাট করে বাবর আজমের দল ২৮৬ রানেই অলআউট হয়ে যায়। এরপর হারিস রউফ ও হাসান আলীদের নৈপুণ্যে ২০৫ রানেই ইনিংস থামে নেদারল্যান্ডসের। চাপের মুখে আক্রমণাত্মক মেজাজে ডাচ বোলারদের দাপট কমিয়ে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের তরুণ ব্যাটার সৌদ শাকিল। অথচ কয়েক মাস আগেও তিনি বিশ্বকাপের পরিকল্পনাতেও ছিলেন না!

বিশ্বকাপে অভিষেক হওয়া শাকিল বলেন, ‘খুবই আনন্দিত। নিজের খেলার স্বাভাবিক ধরন ঠিক রেখে দলীয় সংগ্রহ বাড়াতে সব সময় ইতিবাচক ছিলাম। দ্রুত তিন উইকেট হারানোয় বেশ চাপে ছিল দল। তবে আমি সৌভাগ্যবান যে দ্রুত কিছু বাউন্ডারি পেয়েছি।’

পাকিস্তানের নির্বাচক প্যানেল থেকে কিছুদিন আগে পদত্যাগ করা মোহাম্মদ হাফিজ তরুণ ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ, ‘সৌদ শাকিল আমাদের ইনিংস মেরামতের কারিগর। পাকিস্তান যখন পুরোই বিপদের মুখে সে সঠিক কৌশলে খেলেছে এবং দারুণ এক ইনিংসও সাজিয়েছে পরে। সে যেভাবে চাপ সামলেছে, তার জন্য অনেক প্রশংসা-ই প্রাপ্য।’
অথচ শাকিল টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়ও ছিলেন না বলে জানান সাবেক এই পাক ক্রিকেটার, ‘দুই মাস আগে তাকে ম্যানেজমেন্ট পরিকল্পনায় রাখেনি। তাকে ড্রেসিংরুমে কাছ থেকে দেখেছি এবং আমি তার প্যাশন সম্পর্কে জানি। আজ সে অন্যদের ভুল প্রমাণিত করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights