বৃক্ষতলে কবি হেলাল হাফিজের জন্মদিনে কবিতা পাঠ

নেত্রকোনা প্রতিনিধি

কবি হেলাল হাফিজের বিদ্যাপীঠ বৃক্ষতলে কবির ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষে হিমু পাঠক আড্ডার আয়োজনে কবিতা পাঠ ও অভিব্যক্তি প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। কবি হেলাল হাফিজ চত্বরে প্রতিবারের মতো এবারো গান, কবিতায় কবিকে স্মরণ করলো নেত্রকোনাবাসী।

বাংলাদেশের আধুনিক ও তারুণ্যের প্রতীক কবি হেলাল হাফিজের ৭৬তম জন্মদিনে শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে শহরের কবি সাহিত্যিক শিল্প সংস্কৃতি অঙ্গণের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই আগুনের পরশমণি রবীন্দ্রসংগীতটি দলীয়ভাবে পরিবেশনের মধ্য দিয়ে সূচনা করা হয়। পরিবেশন করেন হিমু পাঠক আড্ডার সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের পরিচালনায় অতিথিরা কেক কাটেন এবং কবিকে নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন কবির শৈশবের বন্ধু, পরিবার-পরিজন ও সুধীজনরা।

জেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যাপীঠের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজলের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ব্যারিস্টার হারুন অর রশিদ, প্রেসক্লাবের সাবেকসহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান কবীর সাজু, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, ময়মনসিংহ সাহিত্য সংসদের কবি স্বাধীন চৌধুরী, কবির কনিষ্ঠ ভাই জামাল হাফিজ, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর হারাধন সাহা, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি এডভোকেট পূরবী কুন্ড, শিক্ষক পূরবী সম্মানিত, সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ইমরান, কবি তানভীর জাহান চৌধুরী,কবি সাইফুন নাহার, আবৃত্তিশীল্পী তরুময় বিশ্বাস পাভেলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights