হানিফ ফ্লাইওভার থেকে রক্তাক্ত যুবককে উদ্ধার

ঢামেক প্রতিনিধি
হানিফ ফ্লাইওভারের উপর থেকে রক্তাক্ত অবস্থায় ফয়জুল ইসলাম (২৮) নামে যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, যুবকটি মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

স্বজনদের অভিযোগ তাকে মারধর করা হয়েছে। তার মাথায় কয়েক স্থানে কাটা জখম ছাড়া শরীরের আর কোথাও কোন আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন তার ছোট ভাই মো: শাহীন।
মো: শাহীন বলেন, তার ভাই যাত্রাবাড়ির শনিরআখড়া কাজীরগাও এলাকায় থাকেন এবং ঐ এলাকার একটি ভাঙ্গারী দোকানে কাজ করেন। তিনি উত্তরায় মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দুপুরে বের হয়েছিলেন। সেখানে তার অসুস্থ মা খাদিজা বেগম রয়েছেন চিকিৎসার জন্য। বিকালে তার (ফয়জুল) মোবাইল থেকে কয়েকটি ফোন আসে, সে দুর্ঘটনার শিকার হয়েছে, তাকে হাসপাতালে নিতে হবে বিকাশে ২০/২৫ হাজার টাকা পাঠান। ফোন শুধু আমাকে না আমার বাবা মানিক বাদশা কেও দিয়েছে। তবে কোথায় আছে, কোথায় ঘটনা সে ব্যাপারে কিছু বলছিল না। শুধু টাকাই চাচ্ছিল। এতে আমার সন্দেহ হয়।

পরে আমরাই বার বার ফোন করি, পরে জানায় হানিফ ফ্লাইওভারের উপরে আছে।

পরে আমরা খুঁজতে খুঁজতে টিকাটুলি সালাউদ্দিন হাসপাতাল বরাবর হানিফ ফ্লাইওভারের উপরে রাস্তার এক পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার মোবাইলটি পাওয়া যায়নি।

তিনি বলেন, তার মাথার আঘাতের ধরনে মনে হচ্ছে তাকে মাথায় কোপানো হয়েছে। সে একটু সুস্থ হলে পুরো ঘটনাটি জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights