কাকরাইলে এসএ পরিবহন কার্যালয়ে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights