মেহেরপুরে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ১ দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

আজ সকাল এগারোটায় মেহেরপুর কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁথুলি বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ করে। এর আগে কলেজ মোড়ে সমাবেশ করে। সমাবেশে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিলটন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড: মারুফ আহমেদ বিজনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights