রংপুরে যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা ও মহানগর যুবলীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে।

সোমবার বিকেলে রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুব নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি’র নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে মহানগর যুবলীগের একটি শান্তি মিছিল বের হয়। মহানগর সভাপতি এবিএম সিরাজুম মনির বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সহ-সভাপতি হেলাল হোসেন, নাজমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights