ইসরায়েলের বিমান হামলায় ৭৭০ ফিলিস্তিনি নিহত : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে। অপরদিকে, গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৭৭০ জনে।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে অন্ততপক্ষে ৪ হাজার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় নিহতদের মধ্যে ১৪০ শিশু ও ১২০ জন নারী রয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে আরও ১৮ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights