কাপাসিয়ায় বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাফাইশ্রী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদন কেন্দ্রটি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব সুরাইয়া বেগম, সাবেক অতিরিক্ত সচিব মাহফুজুল কাদের, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান প্রধান, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বশাক, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

জৈব সার প্রস্তুতকারি প্রতিষ্ঠান শ্যামল বাংলা কৃষি ফার্ম লি. সূত্রে জানা গেছে, এই সার বালি মাটিকে দ্রুত কাদামাটিতে রুপান্তরিত করে এবং মাটির খাদ্য উৎপাদনকে উদ্ভিদের গ্রহণোপযোগি করে তোলে। এই জন্য বালি ও কাঁকরযুক্ত মাটির জন্য এটা আদর্শ সার। এটা ধান, আলু, আখ, আম, লিচু, কাাঁঠাল, শসা, করলা, ঢেড়স, চিচিঙা সহ বিভিন্ন ফসলী জমিতে প্রয়োগ করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights