ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে ১১ হাজার নিরাপত্তাকর্মী

অনলাইন ডেস্ক
ক্রিকেটের বাইশ গজে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এটা শুধু একটা ম্যাচ নয়, দু’দেশের ঐতিহ্য’র লড়াই। এ ম্যাচের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের সংঘর্ষে জড়ানোর ঘটানাও আছে অনেক। তাই এই দু’দলের ম্যাচে নিরাপত্তা নিয়ে বেশ সোচ্চার থাকতে হয় আয়োজকদের।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচের দিকে তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের টিকিটও শেষ অনেক আগেই। এবার ম্যাচ ডে’তে নিরাপত্তা কেমন হবে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম।

ভারত-পাকিস্তান ম্যাচে নিয়োজিত থাকবেন ১১ হাজার নিরাপত্তাকর্মী। আহামেদাবাদ পুলিশ ছাড়াও ভারতের র‌্যাপিড অ্যাকশন ও ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের কমান্ডোরা নিয়োজিত থাকবেন স্টেডিয়াম প্রাঙ্গণের নিরাপত্তার দায়িত্বে। এছাড়া তিনটি হিট-টিম, অ্যান্টি ড্রোন টিম ও বোম্ব স্কোয়াডের সদস্যরাও থাকবেন মাঠে।
ভারতের গণমাধ্যমগুলো বলছে, ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তার দায়িত্ব থাকবে গুজরাট পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ফোর্স এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি কমান্ডোর কাঁধে। ম্যাচের আগের দিনই স্টেডিয়ামসহ পুরো আহামেদাবাদ শহর ঢেকে ফেলা হবে নিরাপত্তার চাদরে।

সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে কয়েক স্তরের। যেখানে ৪ জন সিনিয়র আইপিএস অফিসার ও ২১ জন ডেপুটি পুলিশ কমিশনার নেতৃত্ব দেবেন। এছাড়া তিনটি হিট টিম, একটি অ্যান্টি ড্রোন টিম ও বোম্ব স্কোয়াডের সদস্যরাও নিয়জিত থাকবেন।

একে তো হাইভোল্টেজ ম্যাচ, আবার পরদিন গুজরাটের সবচেয়ে বড় উৎসব নবরাত্রি পূজা। তাই নিরাপত্তায় কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আহমেদাবাদ পুলিশ কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights