চকরিয়ায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক শারীরিকভাবে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয় যথাক্রমে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ও ছাত্রছাত্রী মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষক সুরক্ষা ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন ও চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। সহাকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জিএএম এনামুল হক, মো. আবু শোয়াইব, মো. জসিম উদ্দিন ও মো. ছলিম উল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights