বরগুনায় ডোবার পানি থেকে মরদেহ উদ্ধার

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় ডোবার পানিতে ভাসতে থাকা নাসির শিকদার নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাসিরকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন স্বজনরা।

নাসির শিকদার সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া খাল আগা গ্রামের মৃত কাদের শিকদারের ছেলে।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে পার্শ্ববর্তী রুস্তমের বাড়ীর সামনে রাস্তার পাশের ডোবার পানিতে সুমাইয়া ও আয়শা নামের দুই প্রাথমিক বিদ্যালয়ের দুই শিশু প্রথমে নাসিরের মরদেহ ভাসতে দেখে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। পরে বরগুনা থানায় খবর দিলে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ নাসিরের মরদেহটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নাসিরের মরদেহের পাশে গিটু দেওয়া একটি গামছা পাওয়া যায়।

নাসিরের স্বজনরা জানান, গতকাল (১০ অক্টোবর) রাত থেকেই নিখোজ ছিলেন নাসির। রাতে ও সকালে খোজাখুজি করেও নাসিরের কোন সন্ধান পাইনি নাসিরের পরিবার। তবে পাশ্ববর্তী বাড়ীর বেশ কয়েকটি পরিবারে সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো নাসিরের। আর সে কারনেই নাসিরকে হত্যা করা হতে পারে ধারনা করে তার (নাসিরের) স্বজনরা। কে বা কাহারা এমনটি করতে পারে এমন প্রশ্নে কারো নাম বলতে রাজি হয়নি তারা(নাসিরের স্বজনরা)।

তারা আরো বলেন, এর আগেও নাসিরকে মনে করে রাতের আধারে নাসিরের ভাইয়ের উপর হামলা চালায় শত্রুপক্ষ। সেই ঘটনায় নাসির বাদী হয়ে মামলা করে। সে মামলা আদালতে বিচারাধীন আছে।

বরগুনা সদর সার্কেল আবদুল হালিম বলেন, রাস্তার পাশে ডোবায় ভাসমান অবস্থায় নাসিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা মরদেহের সুরতহাল প্রতিবেদন করছে। যদি এটি হত্যাকান্ড হয়ে থাকে, তাহলে জড়িতদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights