গাজায় সিরিজ বোমা হামলা, নিহত বেড়ে ১২০০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এক ঘণ্টায় কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি নিহতে। এ নিয়ে ইসরায়েলের বোমায় রিপোর্ট লেখা পর্যন্ত মোট ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়ালো ১২০০ জনে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০০ জনে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক ঘণ্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলার পর অন্তত ৫১ জন মারা গেছেন বলে বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া সাবরা, আল জায়তুন, আল নাফাক এবং তাল আল হাওয়া এলাকায় হামলার পর আরো ২৮১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন আরো সাড়ে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি।
অন্যদিকে জাতিসংঘ বলছে, ইসরায়েলের বিধ্বংসী বোমা হামলা অব্যাহত থাকায় গাজায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ঘনবসতিপূর্ণ এই অবরুদ্ধ ভূখণ্ডে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করে। সূত্র: আল জাজিরা, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights